
শাহারিয়ার খান কৌশিক॥
চাঁদপুর থেকে ট্রাক বোঝাই ৫শ বস্তা চুন ছিনতাই হওয়ার ঘটনায় মূল হোতা ট্রাক চালক বিপ্লব (২৭) কে আটক করেছে ডিবি পুলিশ। গত ৪ দিন যাবত ব্যপক অভিযানের পর চাপাইনবাগঞ্জের জেলার হরিপুরের আখতারুলের বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২৬০ বস্তা চুন উদ্ধার করে। মঙ্গলবার ডিবির এএসআই আহসানুজ্জামান লাভু ও মামলার তদন্তকারী কর্মকর্তা অনুপ চক্রবর্তী অভিযান চালিয়ে আসামিকে আটকের পর কাভারভ্যান বোঝাইকৃত ছিনতাই হওয়া মাল চাঁদপুর নিয়ে আসে। জানা যায়, ঘটনার দিন চাপাইনবাবগঞ্জ থেকে আসা প্রতারক বিপ্লব হাজিগঞ্জে মাল আনলোড করার পর ব্যবসায়ী বিপুল পাটওয়ারীর ম্যানাজারকে ফোন করে ঢাকা চুস নেওয়ার কথা বলে। গত ২১ শে জানুয়ারী পুরানবাজারের ব্যবসায়ী বিপুল পাটওয়ারী ঊষা ক্যামিকেল থেকে ৫ শ বস্তা চুন ক্রয় করে বোঝাই করে সেগুলো ঢাকা আরমানি টোলায় বিক্রির উদ্দেশ্যে পাঠায়। প্রতারক চালক বিপ্লব ট্রাক বোঝাই মাল নিয়ে যমুনা সেতু এলাকায় ৫শ বস্তা চুনের মধ্যে ২৪০ বস্তা চুন বিক্রি করে দেয়। বাকি চুন বিক্রি উদ্দেশ্যে চাপাইনবাবগঞ্জ জেলার হরিপুরে আখতারুলের বাড়িতে নিয়ে রাখে। এদিকে মাল ও ট্রাকের সন্ধান না পেয়ে গত ২৩ জানুয়ারী মালের মালিক বিপুল পাটওয়ারী চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করে। সে ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এএসআই আহসানুজ্জামান লাভু আধুনিক প্রযুক্তি অবলম্বন করে চালকের সন্ধান নিশ্চিত করে। গত ৪ দিন যাবত চাপাইনবাবগঞ্জ জেলা চুশে বেড়িয়ে অবশেষে অনুপ নগর থেকে জয়নাল ইসলামের ছেলে ট্রাক চালক প্রতারক বিপ্লবকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার দেয়া তথ্যনুযায়ী হরিপুরে অভিযান চালিয়ে ২৬০ বস্তা চুন উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসে। ট্রাকে মাল ছিনতাই হওয়ার ঘটনায় মামলা দায়ের হওয়ার পর মডেল থানার অফিসার্স ইনচার্জের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা অনুপ চক্রবর্তী ডিবি পুলিশকে সাথে নিয়ে এ অভিযান চালিয়ে মাল উদ্ধার ও আসামি আটক করতে সক্ষম হয়।
