
শাহরিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর নৌ-ফাড়ি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত শনিবার রাত ১২টায় যাত্রীবাহী ময়ুর-৭ লঞ্চে উঠার সময় নৌ-পুলিশের এটিএসআই নজরুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় পুলিশ শরিয়তপুর নূরীয়া কুকিরচর মালেক মুন্সীর ছেলে হাবিব মুন্সী ও ঢাকা নবাবগঞ্জের আমজাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) কে ৫ কেজি গাজা সহ আটক করে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করে। জানাযায় মাদক ব্যবসায়ী ২ জন সীমান্ত এলাকা থেকে গাজা ক্রয় করে সড়ক পথে চাঁদপুরে এসে লঞ্চযোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তারা ময়ুর-৭ লঞ্চে উঠার সময় পুলিশ তাদেরকে সন্দেহ করে তল্লাশী চালায়। তাদের সাথে থাকা ব্যাগে মোড়ানে গাজাগুলো উদ্ধার করে ২ জনকে গ্রেফতার করে নৌ-পুলিশ। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে প্রেরন করা হয়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
