চাঁদপুর সদর উপজেলা ঘোষের হাটে মালবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিদগ্ধ হয়ে হেলপার মোতালেব চাকায় পিশে নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়েরকৃত হত্যা মামলায় ২নং আশিকাঠির চেয়ারম্যান দেলওয়ার মাষ্টারকে আটক করে পুলিশ। গতকাল রবিবার মামলা তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত আরিছুল হক চেয়ারম্যান মাষ্টারসহ ২ জনকে ১ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। গত ২৯ জানুয়ারি ভোরে মডেল থানা পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরন করে। পুলিশ তার বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে। এই হত্যা মামলার অপর আসামী প্রফেসর পড়ার মৃত আব্দুর রবের ছেলে ফয়সালকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গতকাল রবিবার দুপুর ১টায় মডেল থানার এএসআই আহসানুজ্জামান লাবু ঘোষের হাটে পেট্রোল বোমা নিক্ষেপকারি মূল হোতা আশরাফুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। আটকৃত আশরাফুল প্রায় ১০টি মামলার আসামী হয়ে অবশেষে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য ২৮ জানুয়ারি রাতে কাঁচপুর থেকে টাইলস বোঝাই ট্রাক চাঁদপুর হয়ে মতলব দক্ষীণ যাওয়ার পথে ঘোষের হাটে ঘাতক বিএনপি ও জামায়াত শিবিরের কর্মীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে মোতালেব নামের হেলপার অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

