প্রতিনিধি
অল্পের জন্য রক্ষা পেলো চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার প্রায় শতাধিক পরিবার। গতকাল রোববার দুপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে জোড়পুকুর পাড়স্থ আনোয়ার ভেন্ডারের ১০১/৯৩ মিডল্যান্ড নামের বাসাতে। বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে নিচের তলায় থাকা বেশ ক�টি মিটার নষ্ট হয়ে আগুন ধরে যায়। পার্শ্ববর্তী বিল্ডিংয়ের লোকজন আগুন দেখে চিৎকার করতে থাকলে ওই বিল্ডিংয়ে থাকা ২০ থেকে ৩০টি পরিবার ও আশপাশের বিল্ডিংয়ের লোকজন বাসা-বাড়ি ছেড়ে দৌড় দিয়ে জোড়পুকুর পাড় এলাকার বিভিন্ন দোকানে গিয়ে আশ্রয় নেন। অনেক পরিবারের সদস্যরা দেয়াল বেয়ে এক ছাদ থেকে অন্য ছাদে গিয়ে আশ্রয় নেন। আতঙ্কে পুরো এলাকার মানুষজনের মাঝে চিৎকার চেচামেচি শুরু হয়। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। প্রায় ২০ মিনিট দমকল বাহিনীর লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সাথে সাথে বিদ্যুৎ বিভাগ ও চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা সেখানে ছুটে আসেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহম্মেদ মনিরের সাথে আলাপকালে তিনি জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ৬ তলা বিল্ডিংয়ের নিচতলায় বেশ কয়েকটি মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। একই এলাকায় পার্শ্ববর্তী বিল্ডিংয়ে বসবাসকারী কলেজ পড়�য়া ছাত্রী মিলির সাথে আলাপকালে জানান, দুপুরে বাসায় পড়াবস্থায় হঠাৎ বেশ ক�বার পার্শ্ববর্তী বিল্ডিংয়ে বিকট আওয়াজ শুনতে পান তিনি। নিচে এসে দেখেন বিল্ডিংয়ের নিচ তলায় আগুন জ্বলছে। বিল্ডিংয়ে থাকা মানুষজন ও আশপাশের বিল্ডিংয়ের লোকজন আগুনের ভয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তখন আশ্রয় নেন।
