শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর শহরের কালিবাড়ী এলাকায় পৌর কর্তৃপক্ষের নাকের ডগায় ফুটপাত দখল করে রেস্টুরেন্ট ব্যবসায় পথচারীদের দূর্ভোগ বাড়ার খবর পাওয়া গেছে। রাস্তার পাশে ফুটপাতে গ্রীল মেশিন রেখে মুরগি পোঁড়ানোর সময় গ্যাস সংযোগ বিস্ফোরনে দূর্ঘটনার আশংকাও বেড়েছে শতভাগ। যে কোন সময় ফুটপাতে চলাচলকারী জনসাধারন বড় ধরনের দূর্ঘটনার শিকার হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
একদিকে শহরের যানজট নিরশনে চাঁদপুর পৌরসভার মেয়রের নির্দেশে পৌর এলাকার সকল স্তরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। অন্যদিকে পৌর কর্তৃপক্ষের চোখের সামনে পৌরসভার রাস্তার উপরে ফুটপাত দখল করে চলছে জমজমাট রেস্টুরেন্ট ব্যবসা।
সরেজমিনে দেখা যায়, শহরের প্রানকেন্দ্র কালিবাড়ী কোর্ট ষ্টেশন সংলগ্ন এলাকায় ফুটপাত দখল করে দুটি প্রতিষ্ঠান জমজমাট রেস্টুরেন্ট ব্যবসা চালিয়ে যাচ্ছে। চাঁদপুর শহরের সকল জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও এই দুটি রেস্টুরেন্টের ফুটপাতে রাখা গ্রীল মেশিনগুলো অপসারণ করা হয় নি। এ নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
এ দুটি রেস্টুরেন্ট বেলা ১টা থেকে গভীর রাত অবদি ফুটপাত দখল করে তাদের ব্যবসা পরিচালনা করে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন,যেকোন সময় বড় ধরনের কোন র্দূঘটনা ঘটতে পারে। এতে সাধারন পথচারীরা যেমন ক্ষতিগ্রস্থ হবে সেইসাথে বড় রকমের ক্ষতি হবে ক্ষুদ্র ব্যবসায়ীরা। রেস্টুরেন্টের এ মেশিন ফুটপাত দখল করে রাখায় রাস্তায় সৃষ্টি হয় প্রচন্ড যানজট । এ দুই রেস্টুরেন্ট মালিক প্রভাবশালী হওয়ায় অবৈধভাবে সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
অপরদিকে সচেতন মহল ও ভুক্তভোগী জনসাধারন, অতিসত্বর শহরের প্রানকেন্দ্রে জনর্দূভোগ নিরশনে পৌর কর্তৃপক্ষ যথাযোগ্য ব্যবস্থা গ্রহন করবে বলে আশাবাাদ ব্যক্ত করেছেন।
চাঁদপুর শহরের কালিবাড়ী এলাকায় পৌর কর্তৃপক্ষের নাকের ডগায় ফুটপাত দখল করে রেস্টুরেন্ট ব্যবসায় পথচারীদের দূর্ভোগ বাড়ার খবর পাওয়া গেছে। রাস্তার পাশে ফুটপাতে গ্রীল মেশিন রেখে মুরগি পোঁড়ানোর সময় গ্যাস সংযোগ বিস্ফোরনে দূর্ঘটনার আশংকাও বেড়েছে শতভাগ। যে কোন সময় ফুটপাতে চলাচলকারী জনসাধারন বড় ধরনের দূর্ঘটনার শিকার হতে পারে বলে আশংকা করা হচ্ছে।