চাঁদপুর জেলা অটোটেম্পু ও অটোরিক্সা মালিক সমিতির (১৮৭৮) উদ্যোগে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টায় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গাস্থ হাজী সুপার মার্কেটে জেলা সিএনজি অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতির কার্যালয়ে এ অনুদানের চেক বিতরণ করা হয়। মালিক সমিতি সূত্রে জানা যায়, পূর্ব সুয়াপাড়া গ্রামের মৃত আবু মিয়ার পুত্র সিএনজি চালক মৃত আব্দুল মান্নান গত ২৫ জুন মৃত্যু বরণ করেন এবং রায়শ্রী উত্তর ইউনিয়নের দহশ্রী গ্রামের মৃত মিজানুর রহমানের পুত্র সিএনজি চালক মোঃ সোহেল গত ৭ জুন মেহের স্টেশন সংলগ্ন গুরুতর আহত হয়। মৃত আব্দুল মান্নানের পরিবার ও গুরুতর আহত সোহেলের সাহায্যের আবেদনের প্রেক্ষিতে চাঁদপুর জেলা অটোটেম্পু অটোরিক্সা মালিক সমিতির উদ্যোকে এ চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা অটোটেম্পু অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কায়কোবাদ আজাদ, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক প্রভাংশু বিমল দাস সুমন, শাহরাস্তি উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সুমন প্রমুখ সহ কালিয়াপাড়া সিএনজি স্টেশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিএনজি চালক সোহেল গত ৭ জুন মেহের স্টেশন সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে কুমিল্লা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোহেলের স্ত্রী চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের (২৫০৩) সভাপতির নিকট স্বামীর চিকিৎসার জন্য বার বার আবেদন করেও কোন সাহায্য-সহযোগিতা পায়নি। এরপর চাঁদপুর জেলা অটোটেম্পু অটোরিক্সা মালিক সমিতির সভাপতি বরাবরে আবেদন করলে তার চিকিসার জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

