রফিকুল ইসলাম বাবু ।
বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর ষ্টেডিয়ামে ক্রীড়া মাস শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি এর উদ্বোধন করেন। পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ক্রীড়া মাসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিশু-কিশোররা নাচ ও গান পরিবেশন করে। পরে অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচ। খেলার আগে প্রধান অতিথি খোলোয়াড়দের সাথে পরিচিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আঃ সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহারও উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মোহামেডান স্পোটিং ক্লাব চাঁদপুর ক্রিকেট একাডেমির বিরুদ্ধে লড়াই করে। খেলা শেষ হবার ৯ মিনিট আগে রেফারি এস আই করিক মোহামেডানের একজন খেলোয়াড়কে লালকার্ড দেখালে এর প্রতিবাদে মেহামেডানের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যায়। ফলে রেফারি চাঁদপুর ক্রিকেট একাডেমিকে বিজয়ী ঘোষণা করেন। উল্লেখ্য, ক্রীড়া মাসে মোট ১৩ টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হবে।
