স্টাফ রিপোর্টার:
মতলব উওর উপজেলার সুজাতপুর ডিগ্রী কলেজে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ রোধ শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল ১১টায় সুজাতপুর কলেজের হলরুমেকলেজের অধ্যক্ষ মো: মোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেনযুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ ওয়াদুদ। এ সময় তিনি বলেন,সন্তাস,জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ রোধে প্রতিটি স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সচেতন হতে হবে। স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরাই পারে সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ রোধ করতে। বিশেষ করে স্কুল কলেজে পড়–য়া ছাত্রীদের বাল্যবিবাহের ক্ষেত্রে একটু সচেতন হলেই তা রোধ করা সম্ভব। আগামী ২০১৭ সালের মধ্যে
চাঁদপুরকে বাল্যবিবাহমুক্ত ঘোষনা করার লক্ষ্যে প্রতিটি স্কুল কলেজে সমাবেশ করে অভিভাবকদের সচেতন করে তুলতে হবে। এ ছাড়া বক্তারা বলেন,
মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। প্রতিটি অভিভাবক একটু সচেতন হলেই তার সন্তান মাদকে আসক্ত হবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদকরোধ ও শিক্ষার মানোন্নয়নে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা এম.এ কুদ্দুস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আব্দুস শুক্কুর মাষ্টার, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চিশতি, মোফাজ্জল হোসেন মেম্বার, আব্দুল হাই ও আব্দুল কাদির প্রধানিয়া প্রমুখ।
