রফিকুল ইসলাম বাবু ।
ঘরের ভেতরে ‘আগুন পোহাতে গিয়ে’ শিশুসহ তিন জনের অগ্নিদº হয়েছে। শুক্রবার রাতে চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোড হরিজন সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে আহতরা হলেন রবি হরিজনের ছেলে সুনিল (১৪) হরিজন ও তার শিশুপুত্র বির (২) হরজন মধ্যে সুনিল হরিজনের পুরো শরীর, শিশু বীর হরিজনের মুখ ঝলসে গেছে। এদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে। আহত বিধান হরিজন জানায়, ‘প্রতিদিনের মতো কাজের থেকে এসে শিশু বীর হরিজন একটি আগুন পোহানোর সময় তার মুখে আগুন ধরে যায়, শিশুটির চিৎকারে সুনিল হরিজন জার্সি পরা অবস্থায় ছুটে এসে উদ্ধার করতে গেলে তার শরীরে আগুন লেগে যায়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই প্রহলদের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তারা যাওয়ার পূর্বে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসআই প্রহলদ জানায়, ‘আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি, তদন্ত ছাড়া ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না। স্থানীয় একটি সূত্রে জানায়, হরিজন এলাকার ক’টি বাড়িতে বাংলা মদ বিক্রি করা হয়। যে পাত্রটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেটি বাংলা মদ বানানোর পাত্র। আগুনের চুলায় ওপর রেখে এ ধরনের পাত্রে মদ তৈরি করা হয়।
