দলীয় নেতাকর্মীদের জননেত্রী শেখহাসিনার উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে পৌছে দিতে হবে।
— মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পৌর মেয়র হাজী আবদুল লতিফের বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ,লীগ উন্নয়ন সমন্বয়ক কমিটির আহবায়ক ও পৌর মেয়র হাজী আবদুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডর মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। তিনি তার বক্তব্যে বলেন, দলীয় নেতাকর্মীদের জননেত্রী শেখহাসিনার উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে পৌছে দিতে হবে। সারাদেশ তথা শাহরাস্তি-হাজীগঞ্জ যে উন্নয়ন কর্মকান্ড হয়েছে তা আওয়ামীলীগ সরকারই করেছে। আওয়ামীলীগ ক্ষমতায় এলে এদেশের ভাগ্য পরিবর্র্তন হয়। আমি দায়িত্ব থাকাকালীন শাহরাস্তি-হাজীগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা ডাকাতিয়া নদীর উপর ৭টি ব্রীজ নির্মান করেছি। আরো ৭টি ব্রীজের কাজ প্রকল্পাধীন রয়েছে। এছাড়াও রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামী দিনে দলীয় সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী নেতৃত্বে ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হিসাবে বিশ্বের কাছে মাথা উচু করে দাড়াবো। সেই ধারাবাহিকতা ধরে রাখতে দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, সহ-সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন মেহের উঃ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম, মেহের দঃ ইউপি চেয়ারম্যান সফি আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, রায়শ্রী উঃ ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেন মুশু, প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন মিজান, রায়শ্রী দঃ ইউপি আওয়ামীলীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ডাঃ আবদুর রাজ্জাক, চিতোষী পূর্ব ইউপি আ,লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল আজিজ মানিক, চিতোষী পঃ ইউপি আ,লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোয়েব দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সূচীপাড়া দঃ ইউপি আ,লীগ সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, টামটা দঃ ইউপি আ,লীগ সভাপতি কাজী নজরুল ইসলাস, টামটা উঃ ইউপি আ,লীগ সভাপতি মোস্তফা কামাল, টামটা উঃ ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক দর্জি সহ আওয়মীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
