শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রফিকুল ইসলাম বাবু। চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকা থেকে ৪৪ পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে কোস্টগার্ড। সোমবার ৯ সেপ্টেম্বর রাত ৮টায় খান সড়কের শাহ অালম পাটওয়ারীর বাসায় অভিযান চালিয়ে পালপাড়া এলাকার তানভির রহমান ভূঁইয়া রিপন (৩০) ও ট্রাক রোড এলাকার সোহরাব হোসেন হোসেল (৩২) নামের দুই যুবকে ইয়াবা সেবন অবস্থায় অাটক করে। এছাড়া কোষ্টগার্ড বাসার বিভন্নি রুম তল্লাশি করে ৪৪ পিচ ইয়াবা পায়। এছাড়া একটি ব্যাগ থেকে চাপাতি ও ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়। চাঁদপুর কোষ্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ ফয়সাল বিন রশিদের নির্দেশে এ অভিযান পরিচালিত করে কোস্টগার্ড বাহিনী।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
