রফিকুল ইসলাম বাবু, ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরদারী বাড়ানো হচ্ছে। আর এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্ , কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আমার মাঠ পর্যায় থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং ও নজরদারি অনেক জোরদার করেছি। অনলাইনের মাধ্যমেও আমরা মনিটরিং এর চিন্তা ভাবনা করছি। খুব শীঘ্রই আমরা এই ধরণের ব্যবস্থা করতে পারবো। হঠাৎ অইেশ সময় আমার বিভিন্ন প্রতিষ্ঠানে দূর্ঘটনা ও অনিয়মের কথা শুনি। এই ধরণের ঘটনা আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করতে পারবো। সেই ধরণের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। কনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁদপুরের হাইমচর উপজেরার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, গত ১০ বছরে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সব পরিবর্তন সূচিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এখন আমরা আমাদের শিক্ষায় যেন মূল্যবোধ অর্ন্তভুক্ত করতে পারি সেই চেষ্টা করছি। যেন শিশুকাল থেকে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হয়। দীপু মনি বলেন, আমরা নতুন একটি কার্যক্রম শুরু করছি, মুক্তিযুদ্ধকে জান, বঙ্গবন্ধুকে জান। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের ৭ম থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীরা তার এলাকায় মুুক্তিযুদ্ধকালীন সময়ে কি ঘটেছিলো তা জানতে পারবে এবং সেই ইতিহাস তুলে আনবে। এর মধ্যে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে এবং তাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত হবে। এছাড়াও অনেক সংগ্রামের বিনিময় অর্জিত দেশটির প্রতি তাদের মমত্ববোধ বাড়বে। হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাইমচর উপজেলা ইউএনও ফেরদৌসি বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার প্রমূখ। এরপরে মন্ত্রী উপজেলা প্রাঙ্গনে জেলেদের মাঝে উপকরণ বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ এবং ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনেও মনিটরিং করার চেষ্টা চলছে ……….চাঁদপরে শিক্ষামন্ত্রী
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
