স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জেলার শহর ও গ্রামাঞ্চল থেকে জঙ্গিবাদ, মাদক ব্যবসায়ী ও সেবীদের মুলোৎপাটন করা হবে বলে ঘোষনা দিয়েছেন চাঁদপুরের নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। তিনি বলেন, এর সাথে জড়িত কাউকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সক্দী মাদানিয়া আলিম মাদ্রাসা মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার প্রতিটি ক্ষেত্র সরকার গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি মানুষকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন। কোন শিক্ষার্থী যেন ভুল করে জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে। মাদকের কুফল সম্পর্কেও সকলকে অবহিত করবেন। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন বিল্লাল গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুকবুল আহমেদ। আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী অধ্যাপক মো. নুরুল আমিন, প্রভাষক আরবী মোস্তফা কামাল, আহমদ উল্যাহ, প্রভাষক ইংরেজী মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক হাসিনা বিনতে হোসাইন, সহকারী শিক্ষক ফরিদা আক্তার, মো. কেফায়েত উল্যাহ, মনোয়ার হোসেন, আনোয়ার শাহাদাত, মো. আবু রায়হান, মো. মফিজুর রহমান, লোকমান মিয়া, মো. বশির উল্যাহ ও মো. ওমর ফারুক।
