
রফিকুল ইসলাম বাবু ঃ
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে খামারি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহম্মদ আব্দুল হাই।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস।ব্রকল্যান্ড পক্ষ থেকে পুরস্কার নেয় সিমুল কাজী।
