স্টাফ রিপোটার:
চাঁদপুর শহরের জামতলায় এক ব্যবসায়ীকে জমিক্রয় করায় দুর্বৃর্ত্তরা পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে,সোমবার রাত ৮টায় জেটিসি শ্রমিক কলোনী এলাকায়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, চাঁদপুর শহরের উওর শ্রীরামদী জামতলা এলাকার বাসিন্দা আবুল হোসেন ভুঁইয়া দীর্ঘ দিন পর ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় এলাকার সন্ত্রাসী প্রকৃতির যুবক পুলিশের তালিকাভুক্ত গরু চোর আ: মান্নান বেপারী, ইদ্রিস বেপারী, মুসলিম বেপারী ও ফারুক বেপারীসহ এক দল যুবক তাদের পথরোধ করে । এরপর পূর্ব শক্রুতার জের ধরে আবুল হোসেন ভুঁইয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে পা,থেকে মাথা পর্যন্ত বেদম ভাবে প্রহার করে এবং দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে গুরুত্বর আহত করে। এ সময় আবুল হোসেনের চিৎকারে এলাকা বাসী এগিয়ে আসলে সন্তাসী প্রকৃতির যুবকরা পালিয়ে যায়। তাৎক্ষনিক গুরুত্বর আহত আবুল হোসেন ভুঁইয়াকে উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচেছ। ঘটনার পর পর চাঁদপুর মডেল থানার এস আই জাফরসঙ্গীয় ফোর্সসহ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিদশৃন করেন।
