জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯মার্চ বৃহস্পতিবার দুপুর ১টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মত বিনিময় সভায় জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন শিক্ষা বিস্তারে এ বিদ্যালয় এলাকায় সুনাম অর্জন করেছে। এ বিদ্যালয়ের শিক্ষকরা খুবই দক্ষ ও মেধাবী। আপনাদের দক্ষতা ও মেধা প্রয়োগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ করতে হবে। ভালো ফলাফল অর্জন করার জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন ভালো ফলাফল অর্জন করতে হলে তোমাদেরকে নিয়মিত পড়াশুনা করতে হবে। বিদ্যালয়ে নিয়মিত আসতে হবে। বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলতে হবে। প্রতিটা বিষয়ই গুরুত্বপূর্ন। তাই প্রতিটা বিষয় গুরুত্ব সহকারে পড়তে হবে। লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতি চর্চা করতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রদান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষক মো: মামুনুর রশিদ।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক খন্ডকালীন মো: মসিউর রহমান, সহকারি শিক্ষক খন্ডকালীন মো: মামুন হোসেন, সহকারি লাইব্রেরীয়ান মো: রবিউল আউয়াল খান, কম্পিউটার অপারেটর মো: মোস্তফা কামাল প্রমূখ।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার। তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।
শাহ্তলী কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী কামিল (এম.এ) মাদরাসার ২০১৮ইং সালের আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান উপলক্ষ্যে গতকাল ২৯মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাহতলী কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন এর সভাপতিত্বে ও মাদরাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক মো: কামালউদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী কামিল (এম.এ) মাদরাসার সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি শাহতলী কামিল (এম.এ) মাদরাসার সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, শিক্ষার বিস্তারে এই দ্বীনি প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। আজকে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করে নিজের ও প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন শাহতলী কামিল মাদরাসার বিগত বছরের আলিম পরীক্ষার ফলাফল অত্যন্ত ভালো। আশা রাখি এবারও তোমরা ভালো ফলাফল অর্জন করে মাদরাসার সুনাম অক্ষুন্ন রাখবে। মাদরাসার শিক্ষকরা শিক্ষার মানউন্নোয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
এই মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের জন্য চেষ্টা চলছে । আশা করি এই অর্থ বছরে বহুতল একাডেমিক ভবন নির্মাণ সম্ভব হবে । তবে এ ব্যাপারে সরকারের সহযোগিতা চাই ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১লা এপ্রিল চাঁদপুর আসবেন ।এটা চাঁদপুরবাসীর জন্য আনন্দের । সবাই দলবলে প্রধানমন্ত্রীর জনসভায় থাকবেন ।
অনুষ্ঠান অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, মাদরাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো: মোশাররফ হোসেন তালুকদার, শাহতলী কামিল মাদরাসার ২য় মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, আরবী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, আরবী প্রভাষক মাওলানা এমদাদ হোসেন, আরবী প্রভাষক মাওলানা হেলালউদ্দিন, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লাহ, মাওলানা হাফেজ মো: জহিরুল হক, মাদরাসার সহকারি শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মিজানুর রহমান, মাদরাসার সহকারি শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আব্দুল হালিম। দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলিম পরীক্ষার্থী মো: জুলহাস হোসেন, মো: শাহরিয়ার প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার আরবী প্রভাষক মাওলানা কামাল হোসাইন, প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, সহকারী শিক্ষক মো: বাহাউদ্দিন, সহকারি শিক্ষক গণিত মো: রুস্তম খান, ইবতেদায়ী প্রধান শরীফ মোঃ মোস্তফা খান, সহকারি শিক্ষক মো: রুস্তম খান বিএসসি, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা ছোলাইমান, হিসাবরক্ষক মো: শরীফ খান, জিলানী চিশতী কলেজের কম্পিউটার অপারেটর মো: রানা সরকার প্রমূখ।
