জেলার হাইমচর উপজেলার বিস্ফোরক দ্রব্যাদি মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৩ নেতা-কর্মীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদের আদালতে জিআর ৭/২০১৮ মামলায় ৩১ জন আসামী স্বেচ্ছায় হাজির হলে আদালত ৮ জনকে জামিন প্রদান করেন এবং ২৩ জনকে জেল হাজতে প্রেরণ করেন।
জেল হাজতে যাওয়া আসামীরা হলেন : হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জহির মাঝি, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, বিএনপি নেতা নাজমুল হোসেন, শাহআলম, ছলিম চৌকিদার, সফিকুর রহমান, শরীফ, ওহিদ সরকার, ফিরোজ গাজী, ইউনুছ কোতায়াল, শাহালম-২, খোরশেদ, ইসহাক খোকন, ফজলুর রহমান, সিরাজ খা, জাফর খা, আঃ রহমান কবিরাজ, জুয়েল , ফরিদ হাওলাদারসহ আরো ক’জন।
আসামীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডঃ আঃ লতিফ শেখ, অ্যাডঃ সলিম উল্লা সেলিম, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ কামালউদ্দিন আহমেদ, অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু, অ্যাডঃ মুনিরা চৌধুরী, অ্যাডঃ মিজানুর রহমান খান, অ্যাডঃ শেখ সালেহ, অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া, অ্যাডঃ কাজী খায়রুল ইসলাম ঝুম্মান, অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরামসহ আরো ক’জন আইনজীবী।
