জেলা পরিষদ নির্বাচনে
শাহারাস্তিতে হুমায়ুন কবির ও তুহিন খান সদস্য কচুয়ার রত্না হাজিগঞ্জে ফেরদাউস নির্বাচিত
মোঃ জামাল হোসেন ঃ
শাহ্রাস্তিতে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ১২ ও ১৩ নং ওয়ার্ডের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা এ ভোট গ্রহন চলে। দীর্ঘদিন পরে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটার ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।
উপজেলার ১২নং ওয়ার্ড হতে ৬জন সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮৪ জন। এতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুণ কবির মজুমদার বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ জাকির হোসেন পাটওয়ারী ঢোল প্রতীন নিয়ে ২১ ভোট পেয়েছেন। এছাড়া সদস্য পদে মাহবুব আলম চৌধুরী (তালা) ১৭, রেজাউল করিম মিন্টু (রিকস্কা) ১১, দিদার হোসেন পাটওয়ারী (টিউবওয়েল) ২, জাকারিয়া আল মাহমুদ (হাতি) ৬ ভোট পেয়েছেন।
এদিকে সংরক্ষিত (১০, ১১ ও ১২) মহিলা সদস্য পদে হাজিগঞ্জের জান্নাতুল ফেরদাউস ফুটবল প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহরাস্তি উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহিন আক্তার বই প্রতীক নিয়ে ৫২ ভোট পেয়েছেন। এছাড়া শিউলি আক্তার (দোয়াত-কলম) ৪৮ ভোট, ফেরদাউস আক্তার (হরিণ) ৪৫ ভোট পেয়েছেন।
অপরদিকে ১৩নং ওয়ার্ড হতে ৬জন সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করেন। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭৩ জন। এতে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ তুহিন খান উটপাখি প্রতীক নিয়ে ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ মোজাহার হোসেন তালা প্রতীক নিয়ে ২১ ভোট পেয়েছেন। সাইফুল ইসলাম (টিউবওয়েল) ১২, মোঃ নজরুল ইসলাম (হাতি) ১০, অধ্যক্ষ এমএ আউয়াল (বৈদ্যুতিক পাখা) ৬, মাহবুবুর রহমান (অটোরিস্কা) ০ ভোট পেয়েছেন।
সংরক্ষিত (১৩, ১৪ ও ১৫) মহিলা সদস্য পদে কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রওনক আরা রতœা টেলিফোন প্রতীক নিয়ে ১১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি যৌথভাবে একই উপজেলার মহিলা নেত্রী শামিমা নাছরিণ ঝর্ণা হরিণ প্রতীক ও শাহরাস্তি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফুটবল প্রতীক নিয়ে ৬০ ভোট পেয়েছেন।
