প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খানের পিতা মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের নয়ানগর খান বাড়ি নিবাসী হাজী কুতুব উদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)।
তিনি গতকাল বুধবার বিকেল ৫টায় ঢাকার আল-হেলাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাজী কুতুব উদ্দিন খান স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। তিনি দীর্ঘদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ছেলে মিনহাজ উদ্দিন খান জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার সংবাদের ২ ঘন্টা পর তিনি ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হাশিমপুর বকুলতলায় অনুষ্ঠিত হবে।
