চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ আবদুস্ সবুর মণ্ডলের সাথে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জেলা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার দুপুরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি আবদুর রব আল-কাদেরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, চান্দ্রা দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুল আল্লামা হুজ্জাতুল্লাহ নক্শবন্দী মোজাদ্দেদী, ড. আল্লামা সাইফুল ইসলাম আজহারী, মুফতি মোঃ আমির হোসাইন, জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ এ এইচ এম আহসান উল্লাহ, পীরজাদা মাওঃ খাজা মোঃ জোবায়ের, মাওঃ মহিউদ্দিন, মাওঃ গাজী মোঃ আব্দুর রাহীম, মাওঃ আবদুর রউফ খান, মাওঃ আবদুল হান্নান নিজামী, মাওঃ আলাউদ্দিন দেওয়ান, মাওঃ আবদুর রাজ্জাক, মাওঃ মামুনুর রশিদ, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, আবদুল্লাহ আল-বাকী, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে বাংলা অর্থসহ কোরআন শরীফ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসলামী বই উপহার দেয়া হয়। সাক্ষাৎকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
