চাঁদপুরে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জোনাল অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কুমিল্লা রোডের চৌধুরী পাড়া সংলগ্ন খান সুপার মার্কেটের দ্বিতীয়তলায় চাঁদপুর মডেল জোনাল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, পরিবারের ভবিষ্যত প্রজন্মকে স্বাবলম্বী করতে প্রত্যেক পরিবারে অভিভাবকদের বীমা করা দরকার। সন্তানের আগামী দিন গুলো ভাল ভাবে জীবন যাপনে বীমার টাকা প্রয়োজনীয় হবেই। সন্তানকে পিতামাতার অবর্তমানে কারো মুখাপেক্ষি যাতে না হতে হয় সেদিক চিন্তা করতে হয় অবিভাবদের। আর এ চিন্তা থেকে দূরে থাকতে হলে বীমার বিকল্প নেই। যার যতটুকু সামর্থ সেই অনুযায়ী প্রতেক্যে বিমা করলে শেষ বয়সে অন্যের দারস্ত হতে হবে না।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন এএমডি জেসমিন আক্তার। চাঁদপুর মডেল জোনাল অফিসের ইনচার্জ মোহাম্মদ বেলাল চোকদারের সভাপতিত্বে ও মো. মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনচার্জ কুমিল্লা হেড কোয়ার্টার মো. হেলাল উদ্দিন চৌধুরী, ইভিপি কুমিল্লা জোনাল হেড কোয়ার্টার একেএম সাইফুর রহমান, মো. জসিম উদ্দিন, জেইভিপি কুমিল্লা জোনাল হেড কোয়ার্টার। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওযাত করেন মাওলানা মোঃ ওসমান গনি পাটওয়ারী।
শিরোনাম:
বুধবার , ১৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

