স্টাফ রিপোর্টার॥
চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ পূরবী শপিং কমপ্লেক্সের ৩য় তলার হোটেল শেরাটন থেকে প্রবাসির স্ত্রী,পরকিয়া প্রেমিক ও হোটেল বয় সহ নতুন বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ৩ জনকে আটক করেছে। গতকাল শুক্রবার টিএসআই নুরুল হক ও এটিএসআই সুদর্শন কুড়িঁ হোটেলের ১০২ নং কক্ষে অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার পাচআনী গ্রামের মোল্লা বাড়ির আঃ রহিম মোল্লার মেয়ে হালিমা আক্তার (২০) ও পরকিয়া প্রেমিক নোয়াখালির শশীজব্বার গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মোছলেহ উদ্দিন রানা (৩০) ও হোটেল বয় আলআমিন (২৫) কে আটক করেছে। হালিমা আক্তার জানায়,২০০৫ সালে একই উপজেলার গজরা গ্রামের সৌদি প্রবাসি আলআমিনের সাথে বিয়ে হয়। তাদের সংসারে মিনহাজ নামে ৮ বছরের একটি সন্তান রয়েছে। সৌদি যাওয়ার পর থেকে তার স্বামী সবসময় তাকে মোবাইলে গালমন্দ করতো। ১ বছর পূর্বে প্রেমিক মোসলেহ সৌর বিদ্যুতে চাকুরী করতো সে সুবাদে হালিমার সাথে পরিচয় হয়। এ পরিচয়ের মাধ্যমে পরকিয়া প্রেমে জরিয়ে পড়ে। বিয়ের প্রলোভন দেখিয়ে মোছলেহ উদ্দিন রানা ইতিপূবে আরো একবার হালিমাকে নিয়ে হোটেল শেরাটনে রাত্রিযাপন করেছিলো। গত বৃহস্পতিবার বিকেলে প্রেমিক মোছলেহ উদ্দিন রানা হলিমা আক্তারকে বেড়ানোর নাম করে সন্ধায় চাঁদপুর নিয়ে আসে । রাত সাড়ে ৭টায় তারা হোটেল শেরাটনে ১০২ নং কক্ষ স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া নেয়। ঐ রাতে প্রেমিক মোছলেহ উদ্দিন রানা হালিমাকে ২ বার ধর্ষন করে বলে হালিমা জানায়। গতকাল শুক্রবার সকাল ১১টায় টিএসআই নুরুল হক ও এটিএসআই সুদর্শন কুড়িঁ হোটেলের ১০২ নং কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে। উল্লেখ্য হোটেল শেরাটনে দিবারাত্রি এ ধরনের অবৈধ কাজ চলছে। আর এসবের হোতা হোটেল বয় আলামিনসহ বেশ কয়েকজন। পুলিশ এই হোটেলে গত ২ মাসে কমপক্ষে ২০ বার অভিযান চালিয়ে বহু এ ধরনের তরুন তর ,প্রবাসির স্ত্রী ও পরকিয়া প্রেমিক আটক করা হয়েছে।
শিরোনাম:
সোমবার , ২৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
