ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে কুমারডুগী পাইপ ফ্যাক্টরীর সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ ১ যুবককে আটক করেছে। গত রোববার রাত সাড়ে ৯টায় ডিবি’র উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কুমারডুগী এলাকা থেকে মোঃ মাসুক মিয়া (৩০)-কে আটক করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে বোগদাদ বাসে (কুমিল্লা-ব-১১-০১৫১) তল্লাশী করে ব্যাগের ভেতরে রাখা ৩ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মাসুক মিয়া কুমিল্লা সীমান্ত এলাকা থেকে গাঁজা ক্রয় করে এনে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করার উদ্দেশ্যে এনেছিল। মাসুক মিয়া গাজীপুর জেলার মুরাকবাড়ি থানার মৃত লাক্কু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১)-এর টেবিল ৭(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের ৪টিতে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র
চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে... বিস্তারিত
চাঁদপুরে জোড়া লাগা শিশুর জন্ম, অপারেশনে সাহায্যের আবেদন
জেলা চাঁদপুরে জন্মগ্রহণ করেছে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর। শিশুটি জন্ম হয়েছে শুক্রবার (৬... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
