
স্টাফ রিপোর্টার
গতকাল মঙ্গলবার ঢাকা ও চাঁদপুরের পৃথক দু�টি আদালতে হাজির হয়ে দু�টি পৃথক মামলায় জামিন লাভ করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আনম এহসানুল হক মিলন।
সকালে মিলন ঢাকার সিএমএম কোর্টে হাজির হয়ে গুলশান থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় জামিন লাভ করেন। ২০১৩ সালের ৩ নভেম্বর রাতে ঢাকার গুলশান এভিনিউতে অবস্থিত ফার্মার্স ব্যাংকের শাখায় বোমা হামলার ঘটনায় মিলনের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করা হয়েছিল। এই মামলায় মিলন উচ্চ আদালত থেকে অন্তবর্তী জামিন লাভ করেন। মঙ্গলবার সেই জামিনের সময় শেষ হয়ে যাওয়ায় তিনি ওই দিনই ঢাকার মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করে।
সকালে জামিন লাভের পর বিকেলে আবার কচুয়া আদালতে হাজির হয়ে আরেকটি নতুন মামলায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। গত ১৬ জানুয়ারি বিকেলে কচুয়া উপজেলার উজানী মাদ্রাসার মাহফিল চলাকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে লাঞ্ছিত ও তার গাড়ি ভাংচুরসহ অনুরূপ কয়েকটি অভিযোগে মিলনসহ ৪৬ জন ব্যক্তির নাম উল্লেখ করে পুলিশ এই মামলাটি দায়ের করে। গতকাল মঙ্গলবার বিকেলে মিলনসহ ওই মামলার তিনজন আসামী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত দু�জনের জামিন মঞ্জুর করে অপর একজনকে জেল হাজতে পাঠিয়ে দেয়। মামলার শুনানির সময় মিলনের স্ত্রী মহিলা দলনেত্রী নাজমুন নাহার বেবীও উপস্থিত ছিলেন।
