সংবাদ বিজ্ঞপ্তি ॥
দেশের বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট ও টক শো ব্যাক্তিত্ব সাংবাদিক নাঈমুল ইসলাম খান সম্পাদিত জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক মিজান লিটনের নিয়োগ লাভ।
গত ১০ অক্টোবর রোজ শনিবার ঢাকাস্থ পত্রিকার প্রধান কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলার প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খান চাঁদপুরের জেলা প্রতিনিধি হিসেবে মিজান লিটনের হাতে নিয়োগ পত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার বার্তা সম্পাদক রিমন মাহফুজ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। সাংবাদিক মিজান লিটন দির্ঘদিন যাবৎ স্থানীয় পত্রিকা দৈনিক চাঁদপুর এর বার্তা সম্পাদক ও কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ভোরের কলামের নিজস্ব প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কাজ করছেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি জেলার সকল সাংবাদিক ও সাধারণ জনগণের কাছে সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।
