কচুয়া উপজেলা রহিমানগর উত্তর বাজার সড়ক সংলগ্ন বলরা গ্রামের মৃত ছিদ্দিক পাটওয়ারী ছেলে কামালের বিরুদ্ধে আজ রবিবার দুপুরে মাদক প্রতিরোধে মাইকিং করা হয়েছে। স্থানীয় যুবলীগ কর্মী মানিক গাজীর নেতৃত্বে একদল যুবক মাদক বিক্রেতা কামাল ও মহিনের বাড়ির আশেপাশে মাইকিংয়ের মাধ্যমে তাকে সতর্ক করে দেয় যে, মাদক বিক্রয় বন্ধ কর, করতে হবে। যার কাছে মাদক পাব, গনধোলাইয়ের মাধ্যমে প্রতিরোধ করব। কামাল দীর্ঘ ৭/৮ বছর ধরে মাদক বিক্রয়ে স্থানীয় যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিদিন বিশেষ করে সন্ধ্যার পর রাত ২/৩ টা পর্যন্ত কামালের নিজ গৃহে ইয়াবা, মদ, গাজা সেবনের ক্লাব জমে উঠে এবং আশ-পাশ এলাকার মাদক সেবীরা তার বাড়িতে এসে মাদক ক্রয় করে নিয়ে যায়। তার চাচা আক্কাস পাটওয়ারী জানান, তাকে এসব বন্ধ করার জন্য বলা হলেও সে আমাদের কারও কোন কথা শুনছে না। এদিকে কামালের সহযোগী একই গ্রামের ফারুকের ছেলে মহিন এসবে জড়িত থেকে ২/৩ বার জেল খেটেও আইনের আইনের ফাক-ফোকরে বের হয়ে এসে পুনরায় তা চালিয়ে যাচ্ছে। মাদক সম্রাট কামাল বছরের পর বছর এসব চালিয়ে গেলেও কচুয়া থানার পুলিশ তাকে মাঝে-মধ্যে ফাকড়া করলেও গ্রেফতারের জোড়ালো ভূমিকা পালন করছে না বলে ওই মাদক প্রতিরোধকারীরা জানান।
শিরোনাম:
আরও সংবাদ
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে ঘুরতে এসে ডুমুরিয়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে... বিস্তারিত
কচুয়ায় ভাই- ভাতিজার চাচা খুন ॥ আটক ৩
কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই সিরাজুল... বিস্তারিত
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ আটক-২
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার এসআই আলাল... বিস্তারিত
কচুয়ার যুবক করিমের লাশ ঢাকা থেকে উদ্ধার
কচুয়া উপজেলার বাগমারা গ্রামের যুবক আব্দুল করিম (১৮) এর রহস্যজনক লাশ ঢাকা থেকে উদ্ধার করেছে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

