কাজী রাসেল :প্রথমবারের মতো টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগকে কাজে লাগিয়ে সবাইকে চমকে দেয়ার জন্য তৈরি খুলনার ক্রিকেটসংশ্লিষ্টরা। বিশ্বকাপের সময় ঢাকা যেভাবে সেজেছিল, সেভাবেই টেস্ট ক্রিকেটকে বরণ করার জন্য চলছে শেষ মুহূর্তের কাজ। ২১ নভেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি শুরু হবে ১৮ নভেম্বর। এ টেস্ট ম্যাচের মধ্য দিয়ে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম দেশের সপ্তম টেস্ট ভেনুর মর্যাদা পাবে।
এবারের সিরিজে দুটি ওয়ানডে ম্যাচও রাখা হয়েছে খুলনার এ স্টেডিয়ামে
২০০৪ সালে এটি উদ্বোধন করা হয় এবং ২০০৪ সালেই আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ এর কিছু খেলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ২০০৪ সালে এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ছিল ১৫ হাজার। ২০১২ সালে এই স্টেডিয়ামের ধারণক্ষমতা হয়েছে ২০ হাজার।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
