আনিছুর রহমান সুজন
:
ফরিদগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং জয়িতাদের সম্মননা প্রদান করা হয়।উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও জয়নাল আবদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, বেগম রোকেয়া নারী শিক্ষার উন্নয়নে যেই ধারা সূচনা করেছিলেন তার ধারাবহিকতায় বাংলাদেশ এগিয়ে চলছে। বর্তামান সরকারের দিকে তাকালে দেখা যাবে বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, স্পিকার, কৃষি মন্ত্রী এমনকি অন্তত ৬জন মহিলা জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। সরকার নারীদের উন্নয়নে সবকিছু করছে। এরআরডিও আ: গনির পরিচলনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার আবু তাহের, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাস, প্রেসকাবের পক্ষে সাংবাদিক প্রবীর চক্রবর্তী, মহিলা অধিপ্তরের কর্মকর্তা মাকসুদা আক্তার বক্তব্য রাখেন।এছাড়া কল্যাণী মহিলা সংস্থার উপদেষ্টা বিপ্লব কান্তি সরকার, জননী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী জোৎ¯œা বেগম, জয়িতা সেলিনা বেগম, জয়িতা ও পৌর কাউন্সিলার সাবিনা ইয়াছমিন। পরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৫জন জয়িতাকে সম্মননা প্রদান করা হয়। #
শিরোনাম:
রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
