
ষ্টাফ রির্পোটার:
অনিয়ম করে গ্রাহক ও অন্য কর্মকর্তাদের টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ফরিদগঞ্জ ব্রাঞ্চ কো-অর্ডিনেটর(বি সি) হাবিবুর রহমানকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
ফরিদগঞ্জ সাংগঠনিক কার্যালয়ের কর্মকর্তা বিএম মামুন কবির জানায়, তার অফিসের ইনচার্জ হাবিবুর রহমান গ্রাহকের পিআর বাবদ ও তার বেতনের আনুমানিক দুই লক্ষ টাকা আত্মসাতের চেষ্টা করে। এর প্রেক্ষিতে সে গত ১৯ নভেম্বর হাবিবের কাছ থেকে টাকা ও রিসিডের জন্য আসলে হাবিব ও তার কিছু অনুগত লোকজন তাকে বেদম মারধর করে। পরে তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা বেগতিক দেখে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরন করে। পরে সে সুস্থ হয়ে লক্ষ্মীপুর দায়রা জজ আদালতে ২৫ নভেম্বর বাদী হয়ে মামলা দায়ের করলে (সি আর ১১০০/১৪)আদালত অভিযোগ আমলে নিয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী ফরিদগঞ্জ থানা পুলিশ হাবিবুর রহমানকে তার কর্মস্থল থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
শিরোনাম:
রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
