
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর হাইমচর উপজেলায় বিষপানে গৃহবধু ফারজানা আক্তার (২২) আত্মহত্যা করেছে। সোমবার গভির রাতে এ ঘটনা ঘটে।
জানাযায়, হাইচর উপজেলার আলগী বাজার এলাকার গাজীর বাড়ির মহিন হোসেন গাজীর স্ত্রী ফারজানা আক্তার সংসারিক জীবনের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেঁছে নেয়। সোমবার গভির রাতে গৃহবধু ফারজানা ঘরে রাখা লিকুইড জাতীয় বিষাক্ত কিটনাশক সেবন করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে মৃত ফারজানার লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গৃহবধু ফারজানার স্বামীর বাড়ির লোকজন ও তার পরিবারের স্বজনরা সকলে গা ঢাকা দিয়েছে। ফারজানার বিষপানে অপমৃত্যুর বিষয়টি নিয়ে পুরো এলাকায় ব্যপক গুঞ্জন ছড়িয়ে পরেছে।
