
চাঁদপুরের পুরাণবাজারের প্রথিতযশা হোমিও চিকিৎসক ডাঃ আঃ জলিল মিয়াজী আর বেঁচে নেই। তিনি গত ৪ জুলাই মঙ্গলবার দুপুর ১টার সময় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না…….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে,এক মেয়ে,নাতি নাতনি,ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাক্সিক্ষ রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে তার দীর্ঘদিনের কর্মস্থল পুরাণবাজার ও গ্রামের বাড়ি দোকানঘর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওইদিন এশার নামাজের পর মরহুমের জানাযার নামাজ পুরাণবাজার জাফরাবাদ এমদাদীয়া মাদ্রাসা মাঠে অনু্ষ্ঠিত হয়। পরে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের দোকানঘর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে জলিল ডাক্তারকে সমাহিত করা হয়। ষাট বছর যাবত তিনি চাঁদপুর শহরের পুরাণবাজার রয়েজ রোড এলাকায় হোমিও চিকিৎসা দিয়ে আসছিলেন। তাঁর প্রতিষ্ঠানের নাম ছিলো বাদল হোমিও।
শিরোনাম:
সোমবার , ১৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
