শওকতআলী,
চাঁদপুরের প্রবীন হোমিও চিকিৎসক ডাক্তার আবদুল জলিল মিজি ওরফে জলিল ডাক্তার ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে—রাজিউন)। মঙ্গলবার দুপুর ১টা ৩০মিনিটে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল(৯৫) বছর। তার পিতার নাম মৃত আবদুল রশিদ মিজি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে,১মেয়ে,আত্বীয় স্বজন বহু গুনগ্রাহী ও ভক্ত রেখে গেছেন। তার মৃত দেহ বাদ মাগরীব পুরানবাজার নিজ বাড়ীতে আনলে শত-শত মানুষের ঢল নামে তাকে একবার দেখার জন্য। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। দেশের বিভিন্ন স্থান থেকে শত-শত রোগী তার কাছে চিকিৎসা নিতে আসতেন। চাঁদপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানের মানুষের কাছে তিনি এক জন জনদরদী ডাক্তার হিসেবে তার মারাত্বক খ্যাতিমান ছিল। সকাল থেকে বিকাল পর্যন্ত তার চেম্বারে মানুষের ভিড় থাকতো। তিনি পুরানবাজার জাফরা বাদ এলাকার ইউনুছ চেয়ারম্যানের ছোট ভাই ছিলেন। মঙ্গলবার বাদএশা তার নিজ এলাকা এমদাদিয়া মাদ্রাসা মাঠে নামাজের জানাজা অনুস্টিত হয়।
