পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড এ শ্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নতি করছে। অনেক চ্যালেঞ্জের মধ্যদিয়ে পুরাণবাজার কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল। সকলের সহযোগিতার মাধ্যমেই এ কলেজের উন্নতির ধারা অব্যাহত রাখতে হবে। কলেজে পড়াশুনার মান আরো ভাল হবে আমার বিশ^াস। গত ১৯ ফেব্রুয়ারী সকাল ১১টায় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজ গভর্নিং বডির সদস্য চাঁদপুর পৌরসভার সফল মেয়র নাছির উদ্দিন আহমেদ একথাগুলো বলেন। তিনি আরো বলেন,
পুরাণবাজার কলেজ ভবিষ্যতে এ দেশের অন্যতম বিদ্যাপীঠে উন্নীত হবে। লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলাও করতে হবে। খেলাধুলা ছাত্র-ছাত্রীকে সকল প্রকার খারাপ ও অসামাজিক কাজ থেকে দূরে রাখে। দেশে সুষ্ঠু বিনোদন চর্চা না থাকায় দেশের যুবসমাজ মাদকসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। তাই খেলাধুলাসহ বিনোদনের বিভিন্ন ক্ষেত্র তৈরি করে দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার আহমেদের সভাপতিত্বে ও কলেজ কৃষি বিভাগের অধ্যাপক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম। এসময় উপস্থিত ছিলেন, কলেজের গভর্নিং বডির সদস্য সুভাষ চন্দ্র রায়, মোস্তাক হায়দার চৌধুরী, আবুল কালাম পাটওয়ারী, হাবিবুর রহমানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। পরে বার্ষিক ক্রীড়া অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ, গত ১৪ ফেব্রুয়ারী পুরাণবাজার বিশ^বিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন, একাদশ শ্রেনীর ছাত্র নূরে আলম এবং গীতা পাঠ করেন, একাদশ শ্রেনীর ছাত্রী দেবনীলা দাস। জাতীয় সংঙ্গীত পরিবেশন করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর কলেজের পক্ষ থেকে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ অধ্যাপক দেলোয়ার আহমেদ।
শিরোনাম:
শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

