চাঁদপুর তথা বাংলাদেশের মৎস্য সম্পদ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সচেষ্ট। তারই পরিপ্রেক্ষিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান, (এক্স), বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্ট গার্ড এর ৬ জনের একটি অপারেশন দল কর্তক গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টা হতে রাত ৩টা পর্যন্ত অভিযান চালায়। এ সময় অভিযান চালিয়ে চাঁদপুর লঞ্চ ঘাটে ‘এমভি বন্ধন’ হতে ২ লক্ষ মিটার এবং চাঁদপুর মোহনায় ‘এমভি রাজহংসী’ হতে ৭ লক্ষ মিটার কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক ৩ কোটি ১৫ লক্ষ টাকা। এছাড়া গতকাল শুক্রবার ২০ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে ৩ মণ জাটকা আটক করা হয়। আটককৃত কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি নুরুল ইসলামের উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয়। আটক জাটকা গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান, (এক্স), বিএন বলেন, শুধু আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাই নয় বরং সেই সাথে সর্বস্তরের জনসাধারনের সচেতনতা ও সহযোগিতাই পারবে সরকার ঘোষিত ‘‘জাটকা নিধন প্রতিরোধ অভিযান’’ সফল করার মাধ্যমে বাংলাদেশে ইলিশের সোনালী অতীতকে ফিরিয়ে আনতে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

