রফিকুল ইসলাম বাবু।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধূরী মায়া বীরবিক্রম বলেছেন, পৌর নির্বাচনে যাওয়ার শর্ত দিয়ে বিএনপি নির্বাচন বানচালের নতুন চক্রান্ত করছে । তবে কোন চক্রান্তই কাজ হবে না । নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে । তিনি বলেন, বিএনপির যদি শুভ বুদ্ধি হয় তাহলে তারা নির্বাচনে যাবে । তা,না হলে তারা আম ছালা দুটোই হারাবে । মন্ত্রী আজ দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের আলী আহম্মদ মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে মায়েদের ভূমিকা শীর্ষক মা সমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো: আব্দুর সবুর মন্ডল , পুলিশ সুপার শামছুন্নাহার, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ , পৌর মেয়র রফিকুল ইসলাম জজ । এর আগে মন্ত্রী বিদ্যালয় মাঠে প্রায় তিন হাজার মায়ের উপস্থিতিতে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।

