চাঁদপুর জেলাধীন হাজিগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও উত্তর মেনাপুর এলাকায় শাহিদুল ইসলাম বাবু (২২) এর কু-প্রস্তাবের রাজি না হওয়ায় ও উত্তোক্তের প্রতিবাদ করায় কলেজ ছাত্রী লিপি আক্তার (১৮) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাত ৮ টায় হাজীগঞ্জ রাজারগাঁও উত্তর মেনাপুর গ্রামের দাদন মুন্সি বাড়িতে। বর্তমানে গুরুত্বর আহত লিপি আক্তার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও লিপি আক্তারের সাথে আলাপ করে জানা যায়, লিপি ছোট বেলায় মা’ মৃত. রোকসানা বেগম কে হারিয়ে দাদা শেকান্তর আলী মুন্সি, দাদী লজ্জাতুননেছা ও চাচাদের লালন পালনের মাধ্যমে বড় হয়। পিতা মানিক মুন্সি বেঁচে থাকলেও মাথায় সমস্যা থাকার কারনে লিপির কোন খোজ খবর নেওয়া তার পক্ষে সম্ভব হয় নি। লিপি আক্তার রাজারগাঁও এলাকার নাছির কোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে কলেজে আসা যাওয়ার পথে প্রায়ই একই বাড়ির দাদন মুন্সির ছেলে শাহিদুল ইসলাম বাবু তাকে উত্তোক্ত করে যাচ্ছিল এবং বিভিন্ন সময় তাকে বাড়ির আঙ্গিনায় কু-প্রস্তাব দেয়। ঘটনার দিন বাবু লিপি কে উত্তোক্ত করে ও কু-প্রস্তাব দেয়। পরে লিপি ঘটনাটি স্থানীয় এলাকাবাসী ও বাবুর মা পেয়ারা বেগম কে বিষয়টি অবহিত করে। এতে বাবু উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে তার বোন আসমা আক্তার কাজল কে ঘটনাটি জানায়। এ ঘটনা নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘ সময় নিয়ে লিপির পরিবারের সাথে বাবুর পরিবারের উত্তেজনা চলতে থাকে। এক পর্যায়ে শাহিদুল ইসলাম বাবু, তার মা পেয়ারা বেগম, বড় বোন আসমা আক্তার কাজল ও ছোট বোন জান্নাত আক্তার একত্রিত হয়ে লিপির উপর দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও টচ লাইট নিয়ে হামলা চালায়। হামলার সময় লিপির হাতে, শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় ধারালো ছুরি দিয়ে দুটি স্থানে আঘাত করে হামলাকারীরা। এ সময় লিপি আক্তার মারাত্মক রক্তাত্ত জখম হয়। অতিরিক্ত রক্ত ক্ষরনের ফলে লিপি জ্ঞান হারিয়ে ফেলে। ঐ দিনই রাত ১০ টায় লিপির পরিবারের লোকজন ও মুন্সি বাড়ির প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় লিপি চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে পুলিশ কে অবহিত করলে পুলিশ হাসপাতালে এসে ঘটনা প্রত্যক্ষ করে ঘটনা সম্পর্কে অবহিত হন এবং মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

