মিজানুর রহমান রানা
প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তিতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত অনন্যা নাট্যগোষ্ঠীর মঞ্চ নাটক ‘তোমরাই’-এর সফল মঞ্চায়ন হয়েছে গত ৫ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমীতে।
আবদুল্লাহ আল মামুন রচিত এ নাটকের কাহিনী আবর্তিত হয়েছে রঞ্জুকে ঘিরে। বাংলাদেশের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের অপব্যাখ্যা করার চক্রান্ত শুরু হয় স্বাধীনতার পর থেকেই। এক অদৃশ্য শক্তির পৃষ্ঠপোষকতায় এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের উত্তাপে শুষ্ক বাষ্পে রূপান্তরিত করার অপচেষ্টা করছে স্বাধীনতার পরাজিত
শত্রুরা। তোমরাই নাটকে এইসব অপশক্তির মুখোশ উন্মোচনের চেষ্টা করা হয়েছে রঞ্জু নামক সাহসী তরুণদের অবয়বে।
হারুন আল রশীদের নির্দেশনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. হানিফ, শহীদ পাটওয়ারী, ভারতী মণ্ডল, চন্দন সরকার, আ. সোবহান চুন্নু, মৃণাল সরকার, মানিক দাস, কামরুল ইসলাম, জয়রাম রায়, হেলাল সুখ, আখলাকুল ইসলাম লাকু, মুহাম্মদ আলমগীর, ফয়সাল ফরাজি, মিজানুর রহমান রানা, রুনা আক্তার আশা, শরীফুল ইসলাম, রাত্রি চৌধুরী, নূসরাত প্রমুখ। সহকারী নির্দেশনায় ছিলেন জসীম মেহেদী। মঞ্চ ও আলোক পরিকল্পনায় হারুন আল রশীদ। আলোক নিয়ন্ত্রণে গোবিন্দ মন্ডল ও বিশ্বনাথ চৌধুরী। আবহ সঙ্গীতে কার্তিক দাস। রূপসজ্জায় হরিমন্ডল। মঞ্চ সহযোগী স্বপন সাহা, মাসুদ রানা, ইমরান হোসেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

