স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় একটি ভাড়াটিয়া ঘর থেকে গলায় ফাঁস লাগানো শান্তা (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জনৈক সোলাইমান রাজিবের ভাড়াটিয়া ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করেন। ওই পুলিশ কর্মকর্তা জানান, নিহত শান্তার বাবার নাম ছিদ্দিক বেপারী। মুন হসপিটালের কর্মচারী শেখ ফরিদের সাথে একবছর আগে তার বিয়ে হয়। দু মাস যাবৎ প্রফেসর পাড়ায় ভাড়া থাকছে। ঘটনার দিন বিকেলে দরজা বন্ধ অবস্থায় টিনশেড ঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাঁচানো লাশ ঝুলন্ত অবস্থায় ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সাথে অভিমান করে এ গৃহবধূ গলায় ফাঁস দিয়েছে।
