
প্রতিনিধি
শাহরাস্তিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৬টি খড়ের গাঁদা পুড়ে ছাই হয়েছে। গত রবিবার গভীর রাতে শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ নাওড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাওড়া গ্রামের মৃত সৈয়দ আহমেদের পুত্র মোঃ আবুল কালামের (৬০) নতুন বাড়ীতে দুর্বৃত্তরা খড়ের গাঁদায় আগুন লাগিয়ে দেয়। পরিবারের লোকজন আগুনের লেলিহান দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন আগুন নেভাতে ছুটে আসে। এদিকে খবর পেয়ে শাহরাস্তির ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে খড়ের গাঁদাগুলো ছাই হয়ে যায় এবং বসত ঘরের একাংশ পুড়ে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ আবুল কালামের নিকট জানতে চাইলে তিনি বলেন, কে বা কাহারা শত্রুতা বশতঃ খড়ের গাঁদায় আগুন ধরিয়ে দেয় তা আমার জানা নেই। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই।
এদিকে ঘটনাস্থল শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল মান্নান ও মহিন পরিদর্শন করেন।
