স্টাফ রিপোর্টার ॥
বাংলদেশ ফটোজার্ণালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির ২০১৮-১৯ সালের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ক্যাফে কর্ণারের ৪র্থ তলায় ফটোজার্ণালিস্ট এসোসিয়েশনের অস্থায়ী অফিস কার্যালয়ে এ মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন করা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আলম পলাশ, নির্বাচন কমিশনার এমএ লতিফ ও এড. চৌধুরী ইয়াছিন ইকরাম স্বাক্ষরিত ১৮জন প্রার্থীর মধ্যে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন। আর একজন প্রার্থীর মনোনয়ন পত্র গ্রহণ করা হয়নি। কারণ সে নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেন।
বৈধ প্রার্থীরা হলেন সভাপতি পদে- মিজান লিটন ও এ.কে. আজাদ, সিনিয়র সহ-সভাপতি পদে কে.এম. মাসুদ, সহ-সভাপতি পদে এমএম কামাল ও কবির মিজি, সাধারণ সম্পাদক পদে অভিজিৎ রায়, শেখ আল মামুন, তালহা জুবায়ের, এস.এম. সোহেল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক ও সায়েদ হোসেন অপু, যুগ্ম-সম্পাদক আশিক বিন রহিম, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম ও আব্দুর রহমান, সাধারণ সদস্য বদল মজুমদার ও সালাউদ্দিন। সদস্য পদে মোঃ আলমগীরের মনোনয়নপত্রটি নির্বচান কমিশনারগণ যাচাই বাছাইয়ে গ্রহণ করা হয়নি।
২০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২১ এপ্রিল প্রতীক বরাদ্ধ ও ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৩৫ ভোটার তাদের নিজ নিজ ভোটধিকার প্রয়োগ করবেন।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
