স্টাফ রিপোর্টার: হোমিওপ্যাথি,ইউনানী – আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির উন্নয়নে বাজেট বৃদ্ধি এবং অন্যান্য দাবীসমুহ বাস্তবায়নের জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ ১৮ এপ্রিল, ২০১৮, বুধবার,দুপুর ১.০০ টায়,বাংলাদেশ সচিবালয় এর স্বাস্হ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে, হোমিওপ্যাথি,ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির উন্নয়নে করণীয় নির্ধারণের লক্ষে, স্বাস্হ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম এমপি মহোদয়ের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন – মাননীয় রেলপথ মন্ত্রী ও বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব মুজিবুল হক এমপি,মাননীয় স্বাস্হ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি,স্বাস্হ্য মন্ত্রণালয়ের স্বাস্হ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জনাব ফয়েজ আহম্মেদ, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের মাননীয় রেজিষ্ট্রার কাম সচিব ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ হোমিওপ্যথি বোর্ড সদস্য ডাঃ শেখ মোঃ ইফতেখার উদ্দীন,ডাঃ আশিষ শংকর নিয়োগী, ডাঃ মোঃ কায়েম উদ্দীন, বাংলাদেশ ইউনানী – আয়ুর্বেদিক বোর্ডের রেজিষ্ট্রার মোঃ হারুনুর রশিদ,ইউনানী – আয়ুর্বেদিক বোর্ড সদস্য হাকিম ইউসুফ হারুন ভূইয়া,সাবেক প্রতিমন্ত্রী ও ইউনানী -আয়ুর্বেদিক বোর্ড সদস্য কবিরাজ মোঃ ফখরুল ইসলাম মুন্সী সহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্মকর্তা বৃন্দ । সভায় বিস্তারিত আলোচনা ও পর্যালোচনাশেষে দ্রুততম সময়ের মধ্যে হোমিওপ্যাথি, ইউনানী – আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আইন ‘২০১৮, সরকার কর্তৃক অনুমোদনের প্রয়োজনীয় উদ্দ্যেগ সহ হোমিওপ্যাথি,ইউনানী – আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির উন্নয়নে বাজেট বৃদ্ধি এবং অন্যান্য দাবীসমুহ বাস্তবায়নের জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি মহোদয়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
