
মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চলমান উন্নয়নমূলক সকল কার্যক্রম পরিদর্শণ করেছেন ফরাজীকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ। বুধবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত তিনি অতি দরিদ্র প্রকল্পের আওতায় সরদারকান্দি ইমান মোল্লার বাড়ী হইতে উর্দ্ধমদী ভেড়িবাঁধ পর্যন্ত নব-নির্মিত রাস্তা, সরদারকান্দি শাহ আলমের বাড়ীর নিকট কাঠেরপুল নির্মাণ, হাজীপুর আকতারের বাড়ী হইতে জায়েদার বাড়ী পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ, আমিনপুর জোড়াব্রীজ হইতে সিরাজ সরকারের বাড়ী হইয়া দক্ষিণ নেদামদী রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণ, আমিনপুর ওয়াপদা রাস্তা থেকে ঢালীবাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণসহ এলাকার আরো জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজ পরিদর্শণ করেন। পরিদর্শণকালে তিনি বলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপির সার্বিক সহযোগিতায় এ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ না খেয়ে থাকতে হয় না, দেশে শান্তি বিরাজ করে। তিনি আরো বলেন- মতলব উত্তরে গত তিন বছরের ৬শ’ কোটি টাকার বেশি অর্থ ব্যয়ে উন্নয়ন কাজ হয়েছে। যার কিছু কিছু কাজ এখনও চলমান রয়েছে। তিনি আরো বলেন, আমাদের উন্নয়ন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এভাবে উন্নয়ন কর্মকান্ড চলমান অব্যাহত থাকলে চাঁদপুর জেলার মধ্যে শুধু নয়, সারা দেশের মধ্যে মতলব উত্তর উপজেলা হবে একটি মডেল উপজেলা। পরিদর্শণকালে আরো উপস্থিত ছিলেন- ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মো. নাছির উদ্দিন খাঁন, ফরাজীকান্দি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক ফখরুল ইসলাম সরকার, সাবেক ছাত্রলীগ নেতা আবদুর রব প্রধান, ইউপি সদস্য আ. হালিম সরকার, মাহবুব আলম মিস্টার, মো. খোকন প্রধান, নাছির হোসেন মুন্সি, ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. শাহাজালাল, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা, সমাজসেবক সালাহ উদ্দিন বেপারী, দেলোয়ার হোসেন, মুনছুর আহমেদ, আলমগীর হোসেনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
