
ফরিদগঞ্জ প্রতিনিধি :
কারানির্যাতিত ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ নেতা হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী কারা মুক্তি লাভের পর মঙ্গলবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছূল হক ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান। এমপির বাড়ি কাউনিয়ায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সি. সহসভাপতি রফিকুল আমিন কাজল, সাবেক সভাপতি মাহবুবুল বাশার কালু পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী,ইউপি চেয়ারম্যান শওকত আলী বিএসসি, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক হাজী সফিকুর রহমান, যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ইসমাইল পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগসহ নেতৃবৃন্দ। এর আগে সোমবার বিকালে চাঁদপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তিলাভের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ, সম্পাদক জহিরুল ইসলাম সুজন, সহসভাপতি মুকসুদুল বাশার মিথুন পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, সহসভাপতি মাহবুব পাটওয়ারী, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের সম্পাদক মোহাইমিন সারোয়ার, সাবেক সভাপতি মশিউর রহমান জুয়েল পাঠান, পৌর ছাত্রলীগ নেতা আফসার আহমেদ বুলবুল, যুবলীগ নেতা সাদ্দাম, সৈকত, ফয়সালসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী। #
