
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফরিদগঞ্জ সোসিয়াল ফ্রেন্ডস এসোসিয়েশন কর্তৃক মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অর্ধসহ¯্রাধিক দু:স্থ লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথ। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ, সংগঠনের মশিউর রহমান জুয়েল পাঠান, কাউছার আহমেদ তুহিন, এস এম মামুন পাটওয়ারী, রাকিবুল ইসলাম পাটওয়ারী, সুফিয়ানুল হক রাসেল, আলাউদ্দিন শেক আরিফ, মহিউদ্দিন রিমন,তানবির হোসেন, হিমেল চৌধুরী, রুহুল হোসেন, রাসেল পাটওয়ারী, রাব্বী ইসলাম, আরমান হোসেন (রিপন), শামছুদ্দিন পাটওয়ারী, আরমান হোসেন বাবু, মো: সবুজ, নুরুল আমিন সহ সংগঠনের ২০জন সদস্য। এছাড়া উপজেলার রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মশিউর রহমান উপস্থিতিতে , খাজুরিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান শওকত আলীর উপস্থিতিতে এবং গাব্দেরগাও সপ্রাবি মাঠে স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
