স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে শিশু শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে ‘ধর্ষণের’ অভিযোগ। চাঁদপুরের ফরিদগঞ্জে গুপ্টি পূর্ব ইউনিয়নের কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথিমধ্যে শিশু(৬)টি স্কুল সভাপতির ছেলে সাকিব (১৫) কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে দাবি করেছে শিশুটির পরিবার। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় বুধবার স্ধ্যায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাকিব ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহ আলমের ছেলে।
ফরিদগঞ্জ থানার মামলা সূত্রে জানাযায়, বুধবার (২৯ মার্চ) সকাল ৯টার চাঁদপুরের ফরিদগঞ্জে গুপ্টি পূর্ব ইউনিয়নের কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে সাকিব (১৫) নামের একটি ছেলে শিশুটির সাথে থাকা সহপাঠি আরেক শিশুকে চকলেট দিয়ে বিদায় করে পরে শিশুটিকে পাশ^বর্তী নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে। সকাল ১০ টার সময় ধর্ষিত শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। পরে শিশুটিকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স এ ভর্তি করা হলে শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ-আলম ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীকে আটকের চেষ্টা চলছে।
শিশুটির মা বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন। আমার হাসি খুশি থাকা ছোট্ট মেয়েটির চোখে মুখে শুধুই আতঙ্ক বিরাজ করছে। সে শুধুই কাঁদছে। আমি একজন মা হিসাবে এ কষ্ট রাখবো কোথায়?’
কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো.মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রাক-প্রাথমিক শ্রেণির শিশুটি বিদ্যালয়ে আসার পথে বখাটে কর্তৃক যে ঘটনা ঘটেছে তা’আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি আর এ বিষয়ে আর কোনো কিছু বলতেও পারবো না।’
এ বিষয়ে সভাপতি মো. শাহ আলমের কিংবা তার অভিযুক্ত ছেলে সাকিবের বক্তব্য পাওয়া যায়নি।
