শওকত আলী:
চাঁদপুরের হাইমচরে ছাত্রদের তৈরী মানব সেতুর উপর দিয়ে জুতা পায়ে হেটে পাড় হওয়া সেই সমালোচিত উপজেলা চেয়ারম্যান জামিন লাভ করেছে।
চাঁদপুরের হাইমচরের নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের বাষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের তৈরী করা মানব সেতু (পদ্মা সেতু) উপর দিয়ে জুতা পায়ে হেঁটে সেতু পাড় হয়ে সমালোচিত হন হাইমচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। দীর্ঘ দুই মাস পর বুধবার চাঁদপুর আদালতে আত্মসমর্পণ করেন।
বুধবার বিকেলে নিম্ম আদালতে আত্মসর্মপন করলে আদালতে নূর হোসেনের পক্ষ-বিপক্ষে আইনজীবীরা যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত অভিযুক্ত চেয়ারম্যান নূর হোসেনকে জামিন প্রদান করেন। চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (নারী ও শিশু) মামুনুর রশীদ বুধবার বিকেল ৫টায় নূর হোসেন পাটোয়ারীর জামিন মঞ্জুর করেন। শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ এনে শিক্ষার্থীর এক অভিভাবক বাদী হয়ে হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ হাইমচর থানায় শিশু আইনে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি উচ্চ আদালতে উপস্থাপন করা হলে হাইকোর্ট নিন্ম আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন। সেই মোতাবেক বুধবার নিন্ম আদালতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী হাজির হন।
উল্লেখ্য, চাঁদপুরের হাইমচরের নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে সোমবার (৩০ জানুয়ারি) বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের পিঠের উপর দিয়ে জুতা পায়ে হেঁটে সেতু পাড় হয়ে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য সর্বস্তরে নিন্দার ঝড় উঠে ও বইতে থাকে এবং গনমাধ্যম,ফেসবুকসহ সকল মাধ্যমে এটি একটি বিরাট আকার ধারন করে। চাঁদপুরের এ আওয়ামীলীগ নেতার অমানবিকভাবে উদযাপন ফেইজবুকে দেখার পড় সবচাইতে বেশী দায়িত্বজ্ঞানহীন আচরণের বিষয়টি বর্হি প্রকাশ ঘটে। এ ছাড়া সরকারের উচ্চ পর্যায় চট্রগ্রাম বিভাগীয় কমিশনার দপ্তর ও শিক্ষা অধিদপ্তর থেকে পর্যন্ত এ ব্যাপারে তদন্ত টিম তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্বে তদস্ত প্রতিবেদন দাখিল করেন। তার পর ও চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিনে চাঁদপুরের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। সকলের মুখে একই কথা কি করে এত বড় একটি ঘটনার জামিন পেল।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
