
আনিছুর রহমান সুজন :
গতকাল শুক্রবার সকালে ফরিদগঞ্জ উপজেলায় হাজী আ: আহাদ জনকল্যাণ ট্রাষ্টের বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেনীর মেধাবী ৪১০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। হাজী আ: আহাদ আর্দশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষা চলকালে ট্রাষ্টের চেয়ারম্যান হাজী আ: আহাদসহ ট্রাষ্টের সদস্যরা পরীক্ষাকার্য পরিদর্শন করেন। পরে স্কুল মাঠে আয়োজিত অভিভাবক ও শিক্ষকদের নিয়ে সুধী সমাবেশে বক্তব্য রাখেন ট্রাষ্টের চেয়ারম্যান হাজী আ: আহাদ, ট্রাষ্ট সচিব বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, সদস্য ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ওমর ফারুক ফারুকী, সদস্য মিজানুর রহমান মাষ্টার, আদর্শ একাডেমীর অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিল্লাল হোসেন। এসময় হাজী আ: আহাদ তার বক্তব্যে বলেণ, ভাটেরহ্রদ -রুস্তমপুর গ্রামকে নিরক্ষরমুক্ত করার জন্য স্কুল প্রতিষ্ঠা করার পাশাপাশি ১৯৯১ সাল থেকে তিনি নিজ উদ্যোগে প্রকৃত মেধাবীরা যেন অবহেলিত না থাকে তাই মেধাবীদের উৎসাহিত করার জন্য ট্রাষ্টের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করছি। বর্তমানে এই ট্রাষ্টের ম্যাধ্যমে পুরো চাঁদপুর জেলা ব্যাপি মেধাবৃত্তি প্রদান করা হচ্ছে।তিনি আশা প্রকাশ করেন, তার মতো সমাজের প্রতিষ্ঠিত সমাজপতি ধর্ণাঢ্য ব্যক্তিরা শিক্ষাবৃত্তিতে এগিয়ে আসলে বাংলাদেশ একটি মেধাবী জাতি হিসেবে পরিগনিত হতে বেশি সময় লাগবে না। #
শিরোনাম:
বুধবার , ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
