শরীফুল ইসলাম
মহান বিজয় দিবস ২০১৪ সফল ভাবে উদ্যাপেন ল্েয জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। বিস্তারিত বিভিন্ন কর্মসূচী মধ্যে রয়েছে, ১৬ ডিসেম্বর রাত ১টায় চাঁদপুর অঙ্গিকার পাদদেশে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হবে এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযুদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুস্পস্তবক অর্পন করা হবে। সূযোদয়ের সাথে সাথে সকল সরকারী আধা সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের ভবন সূমহে সঠিক মাপ ও রংএর জাতীয় পতাকা উত্তোলন করা। ১৬ ডিসেম্বর সকাল ৮টায় জেলা প্রশাসক কর্তৃক চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স, কারা রী, রোভার স্কাউটস, গার্লস গাইড ও কমিউনিটি পুলিশসহ বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অন্যান্য শিশু কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করা হবে।
১৬ ডিসেম্বর সকালে কুচকাওয়াজ করার পর পর শিশু কিশোর সংগঠনের শরীর চর্চা ও ডিসপ্লে, ক্রীয়া অনুষ্ঠান পরেই পুরস্কার বিতরন করা হবে। ১৬ ডিসেম্বর সকাল ১১ টায় চাঁদপুর সার্কিট হাউজে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হবে ও বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলার সকল সিনেমা হলে ছাত্র- ছাত্রী ও শিশু-কিশোরদের জন্যবিনা মূল্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। ঐই দিন সকল জতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ ভাবে দোয়া মোনাজাত-প্রর্থনা করা হবে। ১৬ ডিসেম্বর দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারী শিশু পরিবার, মূক ও বধির স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
১৬ ডিসেম্বর বিকেলে পুরান বাজার মধুসুদন স্কুল মাঠে প্রীতি হা-ডু ডু খেলার প্রতিযোগিতার আয়োজন করা হবে। একই সময় চাঁদপুর স্টেডিয়ামে বিজয় দিবস ভলিবল এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবং বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা হবে। বিকেল সাড়ে ৩ টায়, চাঁদপুর সরকারী মহিলা কলেজে কলেজ পর্যায়ে ছাত্রীদের ক্রীয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায়, স্টেডিয়ামে জেলা প্রশাসক একাদশ বনাম চাঁদপুর পৌরসভা একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
সর্বশেষে ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে মহান বিজয় দিবস ২০১৪ উপলে সুখী সমৃদ্ধ, ুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার কল্পে শীর্ষক আলোচনা সভা ও সাংস্কুতিক অনুষ্ঠান আয়োজিত হবে। মহান বিজয় দিবস উদ্যাপেন ল্েয জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচীতে সকলের উপস্থিতি কামনা করছেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
