
ক্রীড়া ডেস্ক: বাংলাদেশে বাস্কেটবল খেলার মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন নিরলসভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহন ও বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় আগামী ১০-১৪ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ (বালক) বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে চাঁদপুর আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ (বালক)দল ঢাকায় গমন করেছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকালে চাঁদপুর স্টেডিয়ামে বিদায় জানান চাঁদপুেের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোর্শেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা বাস্কেটবল কমিটির সভাপতি মনোযার হোসেন চৌধুরী, আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ (বালক) দলের ম্যানেজার নুরুল আমিন খান আকাশ, কোচ মীর আক্রামুল হাসনাত প্রমূখ।
বিদায়কালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল জামান আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ (বালক) দলের সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। এর পূর্বে দলের জার্সি উন্মোচন করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
