চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের মাদক সম্রাজ্ঞী সানু বেগমের রমরমা ইয়াবা বানিজ্য চলছে। সে টেকনাফ থেকে লাখ লাখ টাকার ইয়াবা নিজে বহন করে এনে চাঁদপুর জেলার বিভিন্ন পয়েণ্টে ইয়াবা ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে আটকের পর ছেড়ে দেয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক গুঞ্জন। শুধু এটাই যে ইয়াবা সম্রাজ্ঞী সানুর খুঁটির জোর কোথায় ?
খোঁজখবর নিয়ে জানা যায়, বালিয়ার ইয়াবা সম্রাট বোরকা রিপন পুলিশের হাতে আটকের পর তার সেকেণ্ড ইন কমাণ্ড ৩নং ওয়ার্ডের আতোর খাঁনের বাড়ির খালেকের স্ত্রী সানু বেগম ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার সানু টেকনাফ থেকে কয়েক হাজার পিচ ইয়াবা নিজের শরীরের বিভিন্ন স্থানে বহন করে চাঁদপুর আসে। নতুন বাজার ফাঁড়ির ইনচার্জ আবদুল মান্নান ও এটিএসআই গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পালের বাজার সিএনজি স্টেশনে তাকে ধাওয়া করে। সানু পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে পালায়, হাসপাতালের ভেতরে ডুকে তার পড়নে বোরকা পালটিয়ে অন্য রঙের বোরকা ও ওড়না পড়ে পুলিশের সামনে দিয়ে চলে আসে। পুলিশ বুঝতে না পারায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
গতকাল শুক্রবার বিকেলে সানু বেগম চাঁদপুর শহরের পালের বাজার এলাকায় এসে বাগাদী ঢালীঘাটের মৃত ছাত্তার খানের ছেলে রিক্সা চালক আবুল বাসারের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। পুলিশ তাকে ধাওয়া করার ও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেছে সন্দেহে সে রিক্সাচালক আবুল বাসারকে গালমন্দ করে এবং তার বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দেয় বলে রিক্সা চালক জানায়।
শিরোনাম:
বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

